আংশিক পুুরুষ বেশ্যা পুরুষ
- শামিমা আক্তার
কিছু বেশ্যা নারী যদিও একটা নীতিতে চলে,
নিদিষ্ট এলাকায় বসবাস, রাতের আঁধারে খালি পায়
খদ্দেরের অপেক্ষায়.ক্ষুধার তাগিদে লিপ্ত এ পেশায়,
কতকজনা উচ্চবিত্ত নারীবেশ্যা, টাকার জন্য
ক্ষুধার জন্য মরণ পর্যন্ত কেটে যায় এপেশায়,
কখনও মাসী বনে যায় বয়সকালে,
পুরুষ বেশ্যা তখন বহাল তবিয়তে
কল বয় নামে ভার্চূয়ালে খোঁজে খদ্দের,
কি অদ্ভুত অভিন্ন চিত্র একই পেশায়,
পুরুষ বেশ্যা দাপটের সাথে, কাজ করে,
সমাজে প্রতিষ্ঠিত, সাত ঘাটে নোঙর ফেলে,
সাত সমুদ্রে নুনে স্বাধ মেটেনা, জাত যায়না,
সংসারে এসে দিব্যি সংসারী,
কত রকমের মুখোশ পাল্টায় নিদ্ধিধায়,
সাপের শরীরের মত ঠান্ডা এদের মাথা।
সাপের দংশনের চেয়ে বীভৎসদের দংশন,
বিষাক্ত নীল দংশনের নেই কোনো প্রতিকার,
নেই কোনো ওঝা,
একই দংশনে থমকে যায় হৃদয়ের আহাজারি।

1 Comments
নিপুণ কারিগর।
ReplyDeletePost a Comment